শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ভোটারের সামনে কোন অপশক্তি দাড়াতে পারবে না-জিকে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ভোট সেন্টারে কোন অপকর্ম করার চেষ্টা করা হলে মানব প্রতিরোধ গড়ে তুলা হবে। স্বতস্ফুর্ত ভোটারের সামনে কোন অপশক্তি দাড়াতে পারবে না। মানুষ ভোট দিতে চায়, পরিবর্তন চায়, আওয়ামীলীগ সরকারের গত ১০ বছরের অপকর্মের জবাব দিতে চায়। তিনি গতকাল হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জি কে গউছ বলেন, হবিগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠভাবে করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। সকল রাজনৈতিক দলকে নির্বাচনী মাঠে কাজ করার সুযোগ করে দিতে হবে। ভোটারদের আস্তা অর্জনে নির্বাচন কমিশনকে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে। কোনো পাথানো নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহন করবে না। নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে লাখাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদকে কোন মামলা ছাড়াই পুলিশ গ্রেফতার করেছে। উদ্দেশ্য একটাই, বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দেয়া। কিন্তু তাদের জানা নেই, গ্রেফতার আর পুলিশী নির্যাতন যত বাড়বে, বিএনপি নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে। গ্রেফতার করে নির্বাচনী মাঠ খালি করা যাবে না।
জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে এবং জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মুহাইমীন চৌধুরী ফুয়াদ ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বিশিষ্ট মুরুব্বি শাহ কমর উদ্দিন কমরু, আশিকুর রহমান চৌধুরী আশিক, বিএনপি নেতা আব্দুল হান্নান ফরিদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, চৌধুরী লুৎফুর বারী হাদী, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, এডঃ আফজাল হোসেন, সৈয়দা লাভলী সুলতানা, ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদ, ফারুক আহমেদ, সফিকুর রহমান সিতু, শাহ সালাউদ্দিন টিটু, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, কুতুব উদ্দিন শামীম, আলমপনা চৌধুরী মাসুদ, হাফিজুল ইসলাম, লালন আহমেদ, কাওছার আহমেদ জাকির, আব্দুল বারিক লিটন, শাহ আব্দুল কাদির, তারেক তরফদার, আব্দুস সালাম শামীম, খাইরুল আলম এনাম, এহসানুল হক সুমন, আরিফুর রহমান চৌধুরী, ইসলাম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com