বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, জেলা যুবলীগ সহ-সভাপতি শওকত আকবর সোহেল, গৌতম কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগ সহ-সভাপতি হাজী সামছু, মাহবুবুর রহমান মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, মোজাম্মেল হক তালুকদার শাহীন, এমএ হাকীম, ডাঃ পিন্টু আচার্য্য, মোঃ আলম মিয়া, সবুজ আহমেদ, এডঃ মহিউদ্দিন সোহেল, মোঃ বদরুল আলম, মোঃ ফারুক মিয়া, ইমতিয়াজ জাহান শাওন, নাজু আহমেদ, শাহ বাহার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনি, ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, জুয়েলুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, মহান বিজয়ের মাঝে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মদিন। তিনি ছিলেন আওয়ামী পরিবারের একজন নিবেদিত প্রাণ। মহান এই নেতার জন্মদিন উপলক্ষে বিজয়ের মাসে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার অহাবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com