বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন মিলাদ গাজী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৯২১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শাহনেওয়াজ মিলাদ গাজী। গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ এর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।
মনোনয়নপত্র পাওয়ার পর শাহনেওয়াজ মিলাদ গাজী প্রতিক্রিয়ায় জানান, আমি দলের ক্লান্তিলগ্নে নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। ধৈর্য্য ধরে আশাবাদী ছিলাম নেত্রী আমাকে মূল্যায়ন করবেন। তারই প্রতিফলন ঘটলো একাদশ সংসদ নির্বাচনে।
এদিকে শাহনেওয়াজ মিলাদ গাজীর মনোনয়নপত্র গ্রহণের খবর পৌছুলে নবীগঞ্জ-বাহুবলে নেতা-কর্র্মীদের উল্লসিত হতে দেখা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। প্রসঙ্গত, এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির এম এ মুনিম চৌধুরী বাবু। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের হয়ে অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে প্রত্যাহারের দিন শেষ সময়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন শাহনেওয়াজ মিলাদ গাজী। এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com