বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুরে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৫৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে মাধবপুর উপজেলার ইটাখোলা মোড়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীর নাম কালু মিয়া (২৬)। তিনি নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ২০১ পিস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উল্লেখিত পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশ্যে কালু মিয়া শনিবার রাতে ইটাখোলা মোড়াপাড়া এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গতকাল রোববার সকালে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com