শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শায়েস্তানগরে দুই বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত

  • আপডেট টাইম শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুল হান্নান জুয়েল নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের তালা ভেঙ্গে ওই ব্যবসায়ীর বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই সময়ে তার ছোট ভাই শেখ হাসিনা মেডিক্যাল কলেজের গাড়ী চালক মোঃ আওয়াল উজ্জল এর বাসায়ও চুরি সংগঠিত হয়। এ সময় চোরেরা তার বাসা থেকে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। গতকাল শুক্রবার সন্ধা ৬টা থেকে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। আব্দুল হান্নান জুয়েল ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।
সুত্র জানায়, গতকাল সন্ধ্যা ৬টার পুর্বে বাসার সবাই বাহিরে যায়। এ সময় বাসায় কেউ ছিল না। বাসা তালাবদ্ধ করে মাসহ অন্যান্য লোকজন পার্শ্ববর্তী বাসায় বেড়াতে যান। পরে তারা বাসায় এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা এবং জিনিসপত্র তছনছ হয়ে আছে। ধারণা করা হচ্ছে ওই সময়ের কোন এক ফাকে একদল চোর তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি সদর থানাকে অবগত করলে এসআই জুয়েল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর প্রায়ই ওই এলাকায় একদল মাদক সেবীদের আড্ডা জমে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com