শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মানুষের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চাই-আতিক

  • আপডেট টাইম শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও পার্লামেন্টারী বোর্ডের সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন-হবিগঞ্জের মানুষকে ভালবাসি বলেই বাড়ি নির্মাণ করেছি। হবিগঞ্জের ভোটার হয়েছি। পাশাপাশি সব সময় হবিগঞ্জের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময়ে আমার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র-অসহায় মানুষকে সহযোগিতা করেছি। অত্র এলাকার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমার ব্যক্তিগত তহবিল অনুদান দিয়েছি। এখনও আমার সহযোগিতা অব্যাহত রেখেছি। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন-আমার নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর নির্দেশে আমি বিগত সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে অংশ নিয়েছিলাম। এবারও পল্লীবন্ধু এরশাদের নির্দেশে হবিগঞ্জ-৩ থেকেই নির্বাচনে অংশ নিতে চাই। জোট-মহাজোট যেটা হোক ইনশাল্লাহ্ আমিই প্রার্থী থাকবো। এ জন্য হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা, দোয়া, আশির্বাদ ভোট কামনা করছি। জাপা নেতা আতিকুর রহমান আতিক এক বিবৃতিতে বলেন-হবিগঞ্জের মানুষ আমাকে ভালবাসেন বলেই আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করছেন। অনেকে আমাকে নিয়ে সমালোচনা করছেন। যারা সমালোচনা করছেন আমি বলবো, তারাও আমাকে ভালবাসেন। তাই সময় ব্যয় করে তারা আমাকে নিয়ে দুয়েকটি কথা লিখছেন। এ জন্য তাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সার্বিক সহযোগিতা, দোয়া, আশির্বাদ ও ভোট কামনা করছি। জাপা নেতা আতিক বলেন-আমি এমপি নির্বাচিত হয়ে এই ভালবাসার প্রতিদান দিতে চাই। তিনি বলেন-মহান আলাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছেন। তা দিয়ে আমি মানুষের সেবা করতে চাই। তবে এমপি নির্বাচিত হলে আমার সহযোগিতার হাত আরো বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com