শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৪৫২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা যুবলীগের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের তালুকদার টাওয়ারে অবস্থিত যুবলীগ কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বাহুবল উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান অলি এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ আলীর পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, সদস্য ও সাবেক উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির শাহিন, বাহুবল সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ছুরুক মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, হারুনুর রশিদ, সাইফুর রহমান জুয়েল, শামীনুর রহমান, ফজলুর রহমান ফজল, মোজাহিদ মিয়া, লাল ফারুক, শহিদ মিয়া, আব্দুল হাই, মিনহাজ চৌধুরী, স্নানঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ আলী আমিনী, পুটিজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি নোমান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাতকাপন ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মজিদ শেখ, সাধারণ সম্পাদক ইমরুল কবির, বাহুবল সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম, মুফাজ্জল আহসান, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, লামাতাশি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক পিযুষ শীল, মিরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজন মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপদি আবিদ আলী, সাধারণ সম্পাদক হারুন মিয়া।
পরে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্বাগত জানিয়ে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com