চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ত্রিদিব জ্যোতি পালের মৃত্যুতে চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শোক সভা ও শিক্ষকের পরিবারের নিকট নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকাল ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুছ ছামাদ আজাদ এর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক। বিশেষ অতিথি ছিলেন- ডিসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন। সভায় শিক্ষক ত্রিদিব জ্যোতি পালের স্ত্রী স্বপনা রানী পালের নিকট নগদ ২১ হাজার টাকা তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।