বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

শায়েস্তাগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় পলিথিন জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা এবং রাসনা মিথি পরিবেশ আইনে এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকার দুটি দোকানে অভিযানকালে প্রায় ১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। এ সময় একটি দোকানকে ৩ হাজার এবং অপর একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সন্ধ্যায় জব্দকৃত পলিথিনগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের পিছনের মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com