রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরের সাবেক কমিশনার মাদক মামলায় কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার সাবেক কমিশনার বেনু পদ রায়কে একটি মাদক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহষ্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন। সাবেক কাউন্সিলর বেনু পদ রায় মাধবপুর পৌরসভার নোয়াগাও গ্রামের মৃত জয়কুমার রায়ের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল হোসেন জানান, গত বুধবার রাতে মাধবপুর বাজারের মোদক পট্টি থেকে ১০বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com