বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই উপজেলার ৬৫টি গ্রাম শতভাগ বিদ্যুতায়ন

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। লাখাই সাব-জোনাল অফিসের তথ্য মতে জানা গেছে, চলতি বছরের জুন মাসে এ উপজেলার শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। আর এ শতভাগ বিদ্যুতায়নের কাজ ২০০৯ সাল থেকে চলতি বছরে সমাপ্ত করা হয়েছে। সাব-জোনাল অফিসের এর আওতাভুক্ত উপজেলার ৬৫টি গ্রামকে বিদ্যুতের আওতায় আনতে ৫১০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। ২০০৯ থেকে চলতি বছরে লাখাই উপজেলায় নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন ২৫ হাজার ৭৪৭ জন গ্রাহক। এতে লাখাই এর গ্রাহক সংখ্যা ৩১হাজার ৩শ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিদ্যুতের সিস্টেম লস কমেছে। একটি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করে ২০ এমভিএএসএস ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ দিকে বিদ্যুৎ বিল কালেকশন বর্তমানে শতভাগ। রেভিনিউ মাসিক পূর্বে ছিল ১ লাখ ৫০ হাজার বর্তমানে ৮৪ লাখ ৬৬ হাজার। টেলিটকে বিদ্যুৎ বিল পরিশোধের আদায়ের ব্যবস্থা করেছে যা ৩৫% অর্জিত হয়েছে।
এ ব্যাপারে লাখাই সাব-জোনাল অফিসের এজিএম রোখন উদ্দিন বলেন, লাখাই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে এবং লাখাইসহ ২৪০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের ডিজিটাল কনফারেন্সের মাধ্যে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাখাইর পরিচালক মোঃ আব্দুল মুতিন (মাষ্টার) বলেন, হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরের প্রচেষ্টায় বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতের যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। এর ফলে গ্রামীণ এই জনপদে মানুষের কর্মঘণ্টা বেড়েছে, সেচ ও কৃষিকাজ সহজ হয়েছে, কৃষি ও শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের জিডিপি বৃদ্ধিতে গ্রামীণ জনগোষ্ঠীর অবদান বাড়ছে, যা আমাদের জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com