রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত ও একজন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মীরনগর নামক স্থানে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-২৪২২) এর ধাক্কায় রুমা আক্তার নামে ৭ বছরের এক শিশু গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত রুমা উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের ছুরুক মিয়ার কন্যা। পুলিশ ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে। অপর দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট নামক স্থানে সকাল ৭টার দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৭৪৯৮) এর সাথে একটি ভ্যান গাড়ীর সংঘর্ষ ঘটে। এতে ভ্যান চালক উপজেলার কাওরা গ্রামের রহিছ আলীর ছেলে সুরুক মিয়া (২২) ও ছেলে রুকু মিয়া (৭) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সুরুক মিয়াকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘাতক ট্রাক ও প্রাইভেট কারটি আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com