রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে দু’মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দু’মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল ও বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৫) ৬ মাসের এবং রফিক মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ জানান-মঙ্গলবার সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সায়েদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। সে ওই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মনি মিয়ার ছেলে। এছাড়া গ্রামবাসীর সহযোগিতায় হরষপুর সীমান্ত ফাঁিড়র বিজিবির সদস্যরা ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম সহ রফিক মিয়া নামের মাদক সেবীকে গ্রেফতার করে। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে। পরে দু’মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com