মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ইউসিসি হবিগঞ্জ শাখার তাক লাগানো সাফল্য

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি পরীক্ষার পর প্রতি বছরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা ছুটে যায় রাজধানী ঢাকাসহ বড় বড় শহরগুলোতে কোচিংয়ের উদ্দেশ্যে। যাদের তেমন সামর্থ নেই, অথবা ফলাফলও তেমন আশানুরূপ নয়, তারাই চিন্তা করে ইউসিসি হবিগঞ্জ শাখায় কোচিং করতে। বিশেষ করে ছাত্রীরা নিজের বাসা বাড়িতে থেকে লেখাপড়া করবে বলে, ভর্তি হয় এখানেই। তবে দিন শেষে যারা হবিগঞ্জ থেকে কোচিং করেন, তারাই সফলতার স্বর্ণশিখরে আরোহন করে আসছেন বিগত ১৪ বছর যাবত। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ইউসিসি হবিগঞ্জ শাখা তাক লাগানো সাফল্য অর্জন করেছে।
এ বারের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইউসিসি হবিগঞ্জ শাখা থেকে ফারহানা ইসলাম কেয়া ৪২০তম, সালমা আক্তার ৭০৩তম, ফারজানা আক্তার কেয়া ৭৯৭তম, মিশু খানম ১৩০৬তম, তামান্না আক্তার ২০৪৫তম, সত্যজিৎ দাশ ২১৫১তম, রিমা আক্তার ২৮২৭ তম ও মোহাইমিন আক্তার রাফি ২৮৮২ তম স্থান অর্জন করে।
খ ইউনিটের এই সফলতায় ইউসিসি হবিগঞ্জ শাখা তাৎক্ষণিকভাবে কৃতিশিক্ষার্থীদেরকে সংবর্ধনা জানায়। বৃহস্পতিবার দুপুরে ইউসিসি হবিগঞ্জ শাখা ক্যাম্পাসে অতিথি ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও ইউসিসি হবিগঞ্জ শাখার শিক্ষক হারুনুর রশিদ সাগর, পরিচালক এডভোকেট শাহ ফখরুজ্জামান। ইউসিসি হবিগঞ্জ শাখার পরিচালক রিশাদ হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের পরীক্ষা এবং ফলাফল এখনও হয়নি। সেখানেও আমাদের অনেক শিক্ষার্থী সুযোগ পাবে বলে আমরা আশাবাদী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আমাদের শিক্ষার্থীরা প্রতিবারের ন্যায় এবারো ভাল ফলাফল অর্জন করবেÑএই প্রত্যাশা রয়েছে আমাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com