বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলে আগুনে পুড়ে ছাই চা-শ্রমিকের বাড়ি

  • আপডেট টাইম বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৪৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগুনে পুড়ে এক চা-শ্রমিকের বাড়ির আসবাবপত্র ও ধানসহ প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সাতগাঁও ইউনিয়নের ছনখলা চা-বাগান এলাকার সাবেক চা-শ্রমিক পঞ্চায়েত সভাপতি হরিলাল কুর্মীর বাড়িতে এ ঘটনা ঘটে।
হরিলাল কুর্মী জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে মানুষের মুখে তার বাড়িতে আগুন লাগার খবর শুনে বাড়িতে এসে দেখেন আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে এলেও টিনের চালার দুটি ঘরের ভিতরের সব আসবাবপত্রসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের দলনেতা স্বপন লাল চক্রবর্তী বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারনা করছি। এ বিষয়ে শ্রীমঙ্গল সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল বলেন, এই ঘটনায় সাতগাঁও ইউনিয়ন পরিষদ ও চা-বাগানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে পুড়ে চা-শ্রমিক পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা সব করবো এবং বাগান কর্তৃপক্ষও তাদের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com