শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ সারাদশের ন্যায় হবিগঞ্জ সদর পৌর এলাকায় এবং উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়েছে। চারিদিকে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে প্রতিটি মোকাম। মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়ে থাকে। এ ছাড়াও ১০ মহররমে হজরত মুসা (আঃ) ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে। তাদের পিছু নেওয়া ফেরাউন সদলবলে নীল নদে ডুবে যায়। এমন আরও অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। বিশ্বেও মুসলমানদের কাছে এ দিনটি একদিকে যেমন শোকের, তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল।
প্রতিবছরের ন্যায় এবারেরো সেখানে থেকে বের করা হয় তাজিয়া মিছিল। রোববার দুপুরে বিশাল একটি তাজিয়া মিছিল বের করা হয়। হাজারো মানুষ এই শোক মিছিলে ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে অংশ নেয়। একই সময়ে হবিগঞ্জের বিভিন্ন মোকাম থেকে একটি তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে এবার ছুরির বদলে হাত দিয়ে বুক চাপড়িয়ে মাতম করতে দেখা যায়।
হালকা বৃষ্টিকে উপেক্ষা করে সুলতানশী, কামড়াপুর, বহুলা, শায়েস্তানগর, ইনাতাবাদ, এড়ালিয়া, জালালাবাদ, আনোয়ারপুর মোকামবাড়ী, নাতিরাবাদ মোকামবাড়ীসহ হবিগঞ্জের বিভিন্ন মোকামবাড়ি আশুরার আয়োজন। বিকেল বেলায় সবাই একসাথে হয়ে হোসনী দালান ও ঘোড়া নিয়ে বের করবে তাজিয়া মিছিল। একাধিক স্থানে স্থানে জারী মাতম ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পবিত্র মহরম মাস শুরু থেকেই প্রতিটি মোকামে জারী মাতম করে আসছিলো বক্তরা। জারী মাতম দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে আত্বীয় স্বজনসহ নানা পেশার লোকজন বিভিন্ন মোকামে জড়ো হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, জনপ্রতিনিধি ও নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com