রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গে ১০ টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এর নির্দেশে এ চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ খালেদ হোসাইন। গতকাল আদর্শবাজারে ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের হতদরিদ্র ডিলার মোঃ ফারুক মিয়ার দোকানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য গুলবাহার বিবি, ১নং ওয়ার্ডের সদস্য মোঃ জয়নাল আবেদীন, ৩নং ওয়ার্ডের সদস্য জাহেদ মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। চাউল নিতে আসা উপকারভোগীরা বর্তমান সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাউল দেয়ায় সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, বানিয়াচং উপজেলায় ১৫টি ইউনিয়নে ২৯জন ডিলারের মাধ্যমে একযোগে এ চাউল বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com