মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে পৌর একাদশ কোয়ার্টার ফাইনালে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট ২০১৮ গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। বেলা ২ ঘটিকায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে উদ্বোধন করেন নবীগঞ্জ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ মোঃ আলমগীর চৌধুরী। উপজেলা নির্বার্হী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দীক, ছাইম উদ্দিন, সাজু চৌধুরী, এড. জাবিদ আলী, কাউন্সিলর আব্দুস ছালাম, সুন্দর আলী, জাকির হোসেন, প্রানেশ চন্দ্র দেব, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, ইকবাল আহমদ বেলাল, নুরুল হক, পাবেল প্রমূখ। খেলা পরিচালনা করেন মোঃ আব্দুল মতিন। ধারা ভাষ্যকারে ছিলেন আলী হোসেন রানা। উদ্বোধনী খেলায় নবীগঞ্জ পৌরসভা একাদশ বনাম বাউসা ইউপি একাদশ অংশ গ্রহন করেন। ১-০ গোলে পৌর একাদশ বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে। আজ বেলা ২টায় নবীগঞ্জ সদর ইউনিয়ন বনাম আউশকান্দি ইউপি একাদশ, ৩.১৫ ঘটিকায় কুর্শি ইউপি বনাম গজনাইপুর ইউপি একাদশ, ৪.১৫ ঘটিকায় করগাওঁ ইউপি বনাম কালিয়ারভাঙ্গা ইউপি একাদশের মধ্যে খেলা অনুষ্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com