শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে মেলা থেকে সিএনজি কিনে প্রতারিত হলেন নারী সংবাদকর্মী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৯২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিএনজি কোম্পানীর ডিলারের কাছ থেকে সিএনজি কিনে প্রতারিত হয়েছেন এক নারী সংবাদকর্মী। প্রতারণার শিকার নারীর নাম ফযজুন আক্তার মনি। তিনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা।
মনি জানান, বিগত এপ্রিল মাসে ইফাদ মটরস লিঃ কোম্পানীর ডিলার শায়েস্তাগঞ্জের এমএস মহসিন মটরস এর সত্ত্বাধিকারী আব্দুর রহমান নবীগঞ্জে সিএনজি গাড়ী মেলার আয়োজন করেন। ওই মেলা থেকে একটি নতুন সিএনজি গাড়ী ৩ লাখ ২০ হাজার টাকা নগদে ক্রয় করেন ওই নারী সংবাদকর্মী ফরজুন আক্তার মনি। কয়েক দিন গাড়ী চালানোর পর যান্ত্রিক ক্রটি দেখা দেয়। খোঁজ নিয়ে মনি জানতে পারেন ওই গাড়ীটি আউশকান্দি জনৈক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। যান্ত্রিক ক্রটির জন্য কোম্পানী ফেরৎ গাড়িটি নিয়ে যায়। ওই নষ্ট (বিকল) পুরাতন গাড়ীটিই মনির কাছে নগদে বিক্রি করেন মহসিন মটরস। ঘটনাটি ডিলার আব্দুর রহমানকে জানানোর পর তিনি ফয়জুন আক্তার মনিকে বিগত ১০ মে ৩ লাখ ২০ হাজার টাকার পুবালী ব্যাংক লিঃ শায়েস্তাগঞ্জ শাখার একটি চেক প্রদান করে সিএনজি গাড়ীটি নিয়ে যান। ওই চেকটি মনি গত ১৯ জুলাই প্রাইম ব্যাংক নবীগঞ্জ শাখায় ফয়জুর আক্তার মনির একাউন্টে জমা দেন। কিন্তু মহসিন মটরস্ এর তহবিলে পর্যাপ্ত না থাকায় চেকটি ডিজনার করেন ব্যাংক কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ১৬ আগস্ট চেক প্রদানকারী ডিলারকে উকিল নোটিশ প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com