শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ছিনতাইকৃত সিএনজি নরসিংদী থেকে উদ্ধার ॥ আটক-২

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে নরসিংদী জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে সিএনজিটিি উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে-ফরিদ মিয়া (২৫) ও লিটন মিয়া (১৯)। এসআই মমিনুল ইসলাম জানান, উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের সিএনজি চালক ছালু মিয়া তার অটোরিক্সাটি (হবি-থ-১১-২০৭৮) নিয়ে গত মঙ্গলবার রাত প্রায় ১০ টার দিকে বাড়ি থেকে মাধবপুর আসছিল। খাতাবাড়ি নামক স্থানে পৌছালে ৮/১০জনের একদল ছিনতাইকারী সিএনজিটি আটক করে ছালু মিয়াকে মারধর করে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com