রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গে বশিরের ঘোড়া মার্কার পথসভায় সেলিম নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে ঘোড়া মার্কার জন্য কাজ করুন

  • আপডেট টাইম বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত একক প্রার্থী শেখ বশির আহমদের ঘোড়া মার্কার সমর্থনে গতকাল মঙ্গলবার দিনভর উপজেলার খাগাউড়া ইউনিয়নের বিভিন্ন পথসভায় হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুর রমিদ এমরান বলেছেন, ৩১ মার্চ এর নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্টার নির্বাচন। জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম বলেছেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের নিকট শেখ বশীরের জন্য ভোট প্রার্থনা করুন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী শেখ বশিরের বিরুধিতাকারী বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ নাহিজ বলেন, সরকারের অন্যায়, অত্যাচারের জবাব ৩১ মার্চ ঘোড়া মার্কায় ভোট দিয়ে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।
খাগাউড়া বাজারে সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সহ-সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান, সদস্য নজরুল ইসলাম মিজান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট আবজাল হোসেন, জেলা যুবদল নেতা জহিরুল হক সেলিম, এম এ মন্নান, আমজাদ আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি লুৎফুর রহমান ছুফী মিয়া, যুবদল সাধারণ সম্পাদক খাইরুল আমিনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও কয়েক শতাধিক ঘোড়া মার্কার সমর্থকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com