বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গরু চুরির অভিযোগে আটক যুবকের কারাগারে মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২২ জুলাই, ২০১৮
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক মনির মিয়া (২৭) নামে এক যুবকের কারাগারে মৃত্যু হয়েছে। মৃত মনির মিয়া ব্রাহ্মনবাড়িয়া জেলা সদরের ঘাটুয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে। তার হাজতী নাম্বার ৪৩৫৯১৮। গতকাল শনিবার ভোরে হবিগঞ্জ কারাগারে সে অসুস্থ হয়ে পড়ে। কারাকর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাঃ মিঠুন রায় মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই সাইফুর রহমান লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। খবর পেয়ে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা ও ডেপুটি জেলার দোলোয়ার হোসেন। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসআই সাইফুর রহমান লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্ত শেষে মনিরের মামা মানিক মিয়ার জিম্মায় লাশটি হস্তান্তর করা হয়। এ ব্যাপারে জেল সুপার গিয়াস উদ্দিন জানান, গত সোমবার চুনারুঘাট থানা পুলিশ একটি গরু চুরির মামলায় মনির মিয়াকে কারাগারে প্রেরণ করে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, গত সোমবার গরু চুরির অভিযোগে চুনারুঘাট বাজারের লোকজন তাকে গণপিঠুনি দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে। এর পর থেকে সে কারাগারে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com