রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবনে যুবকের লাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে মারুফ মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছাতিয়ান পুরাতন রেলওয়ে কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার ছাতিয়ান গ্রামের মানিক মিয়ার ছেলে।
ডিএসবি ওসি মোর্শেদ আলম জানান, দু’দিন আগে মারুফ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। গতকাল বুধবার সকালে ওই এলাকার রেলওয়ের স্টেশন মাস্টারের পরিত্যক্ত একটি বাসভবনে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ধারণ করা হচ্ছে মরদেহটি দুইদিনের পুরোনো। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com