বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলাউদ্দিনের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন। গতকাল সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন। সিলেট যাবার পথে ইমমাবাড়ী বাজারের নিকট দুপুর পৌনে ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের বাসিন্দা।
বাদ আসর হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে মরহুমের প্রথম জানাযার নামায অনুষ্টিত হয়। পরে উমেদনগর বড় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযার নামজ শেষে দাফন করা হয়। এদিকে তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন, জেলা কৃষকলীগ সভাপতি ও জাতীয় মানবাধিকার সোসাইটির সভাপতি হুমায়ূন কবির রেজা, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, সহ-সভাপতি জাকির হোসেন সেলিম, হাজী আব্দুল হেকিম, সফিকুল আলম চৌধুরী সফিক, শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন ওসমান, আব্দুর রউফ, শাহিন আহমেদ, এসএম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক তারেক উদ্দিন সুমন, জালাল উদ্দিন খন্দকার, সঞ্জয় কুমার রায়, কাজী মাসুক, সামাল হোসাইন, শেখ মহিবুল হাসান তালুকদার কাওছার, প্রচার সম্পাদক আরিফ মাহমুদ মজনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মোঃ আজমান, আবুল কাশেম, এমএ মমিন, তথ্য বিষয়ক সম্পাদক বশির মিয়া, কুটি শিল্প সম্পাদক আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক তাহির মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা ভূইয়া লাকি, সদর উপজেলা সভাপতি জামাল উদ্দিন সরদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com