সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে নারী কল্যাণ সমিতির সভা

  • আপডেট টাইম শনিবার, ২২ মার্চ, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও আনারস মার্কার সমর্থনে শহরের উমেদনগর এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নারী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে হারুন মিয়ার বাড়ি প্রাঙ্গণে সমিতির সভানেত্রী মমতা বেগমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্ঠা মো. আব্দুর রহমান, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, নুরজাহান, আদযান বিবি, খোদেজা বিবি, ডিমওয়ালা বিবি প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রবিবার আনারস মার্কায় ভোট দিয়ে মোতাচ্ছিরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শহীদ, আব্দুল কাদির, রেনু মিয়া, মতলিব মিয়া, অমিয় রায়, কাছুম আলী, আলাই মিয়াসহ সমিতির সদস্যরা। এর আগে সকালে শহরের নোয়াহাটি, ঘাটিয়া, কামড়াপুর, বাতিরপুর, বগলা বাজার, চৌধুরী বাজার, গার্ণিং পার্কসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মোতাচ্ছিরুল ইসলাম। এসময় দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com