শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সংযুক্ত আরব আমিরাতে সিআইপি রাখাল কুমার গোপকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৭০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সংযুক্ত আরব আমিরাতে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর এবং আল আমোয়াজ গ্র“পের চেয়ারম্যান রাখাল কুমার গোপ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি সম্মাননা পাওয়ায় সম্মাননা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুলাই শারজাহ বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এশিয়ান প্যালেস হোটেলে এ সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের সভাপতিত্বে ও শাহ্ মোঃ মাকসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক ইউ এ ই এর সি, ই আমিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান, কাজী মোহাম্মদ আলী। এছাড়াও বক্তব্য রাখেন, নাসির উদ্দীন কাওসার, হানিফ ভুইয়া, স্বপন কুমার পাল, অঞ্জন কুমার গোপ, গৌতম ঘোষ, মীর খোকন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক বাংলাদেশ কমিউনিটি প্রবাসির ভালবাসায় এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন রাখাল কুমার গোপ সিআইপি। সভায় সংবর্ধিত ব্যক্তি রাখাল কুমার গোপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ায় আমরা প্রবাসে বসে ব্যবসা বানিজ্য করে যেমন প্রতিষ্ঠিত হয়েছি তেমনি দেশের অর্থনীতি সমৃদ্ধি করতে পেরেছি। এছাড়াও তিনি তার শেষ নিশ্বাস পর্যন্ত বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি এবং উপস্থিত সকল কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com