শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জে বিদেশী মদের বোতল সহ ২ ব্যক্তি আটক

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৪৫৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জে প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে বিদেশী মদের বোতল সহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলায় বেশ কিছুদিন যাবৎ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তোহা ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ নৌ-টার্মিনাল এলাকায় অভিযান চালায়। ওই সময় আজমিরীগঞ্জ পৌর এলাকার সমীপুর গ্রামের বাসিন্দা মৃত দীনেশ রায়ের পুত্র রণবীর রায় (৩৫) ও সমীপুর কুমারহাটি গ্রামের বাসিন্দা মৃত বিধু ভূষণ রায়ের পুত্র বিপুল রায় (৪০) কে সন্দেহজনক ভাবে আটক করে। তাদের দেহ তল্লাসি করে ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে তাদের মদের বোতল সহ আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক সেবনের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com