বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে বিদ্যুতের খুটির চাপায় শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৮৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিদ্যুতুরে কুটির নিচে চাপা পড়ে তাপস রায় (২৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকাল উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সে দিনাজপুর জেলার দগরবাড়ী গ্রামের বাবুল রায়ের ছেলে। নিহত তাপস রায়ের সঙ্গীরা জানায়, গত ২৭ তারিখ দিনাজপুরের পল্লী বিদ্যুতের ঠিকাদার মামুন কাজের জন্য নিহত তাপস রায় সহ ১৬ জনকে নিয়ে আসে হবিগঞ্জে। গতকাল তারা গুচ্ছগ্রাম এলাকায় বিদ্যুতের খুটি স্থাপনের কাজে যায়। তখন গাড়ী থেকে খুটি নামানোর সময় একটি খুটির নিচে তাপস রায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। এখানে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com