মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শিশু তন্ময়ের মৃত্যু রহস্য উন্মোচনের দাবীতে আজ চুনারুঘাটে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পরিবেশ রক্ষা, সাংস্কৃতিক অঙ্গনকে শক্তিশালী করণ ও শিশু তন্ময়ের মৃত্যুর রহস্য উন্মোচনের দাবীতে আগামীকাল মানববন্ধন করবে “চুনারুঘাট সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোট। আজ রবিবার বেলা ৩ টায় চুনারুঘাট মধ্য বাজারে ওই মানববন্ধন অনুষ্টিত হবে। শনিবার বিকালে প্রদক্ষেপগন পাঠাগার মিলনায়নে জরুরী এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বের ওই সভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, ব্র্যাক মানবাধিকার কর্মী অল্লিকা দেবী, ভালবাসার গান কবিতা ও গল্প কথার প্রধান সমন্বয়ক সৈয়দ আসাদুজ্জামান সোহান, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, কবি মনসুর আহম্মদ, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, আবু তাহের, আঃ ওয়াহিদ, আজিজুল হক নাসির, নুর উদ্দিন সুমন, মোহাম্মদ রোবেল, রুমন ফরাজি, জিলানী আখঞ্জী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ধামালী সভাপতি এডভোকেট মোস্তাক আহম্মদ। উক্ত জরুরী সভায় নদী-ছড়া থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধের দাবী জানানো হয়। তবে সম্প্রতি চুনারুঘাটে শিশু তন্ময়ের মৃত্যু রহস্য উন্মোচন করে আগামী প্রজন্মকে একটি সুন্দর চুনারুঘাট উপহার দেয়ার জন্য সুশীল সমাজের প্রতি জোর দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com