শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

গুনই গ্রামে সিএনজি ষ্ট্যান্ড নিয়ে আধিপত্যের লড়াই ॥ দু’দলের সংঘর্ষে আহত ৩০, আটক ৩১

  • আপডেট টাইম সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সিএনজি ষ্ট্যান্ড স্থাপনকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩১জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরের দিকে খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমামবাড়ি বাজার থেকে গুনই গ্রামে সিএনজি চলাচল করছে। গুনই গ্রামের পার্শ্ববর্তী ব্রিজের পূর্বপাড়ে সিএনজি ষ্ট্যান্ড স্থাপন করা হয়। ওই ষ্ট্যান্ডের দায়িত্বে রয়েছেন রবসহ ও গিয়াসসহ আরো কয়েকজন। তারা সিএনজির কাছ থেকে চাঁদা আদায় করে সিরিয়েল দিয়ে থাকেন। এরই মধ্যে গত শনিবার ব্রিজের পশ্চিম পার্শ্বে গুনই গ্রামের মুকিত চৌধুরী ও সাইফুল মেম্বারসহ আরো কয়েকজন মিলে নতুন করে আরেকটি ষ্ট্যান্ড স্থাপন করে। গতকাল নতুন ষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজি চলাচল শুরু করলে পুরনো ষ্ট্যান্ডের দায়িত্বে থাকা লোকজন বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে ৩০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত ৩১ জনকে আটক করে। এরা হচ্ছে-আব্দুল কদ্দুছ (৩০), ফারুক মিয়া (২৫), ইউনুছ উল্লা (৩৫), আমিন আলী (৪৫), সুমন মিয়া (২৮), আব্দুল হামিদ (৩৮), সফিক আলী (৫০), হামিদুর রহমান (২২), হবিবুর রহমান (২০), কাউছার মিয়া (২৫), জুয়েল মিয়া (২০), আব্দুল জলিল (১৮), রিপন মিয়া (৩০), ইয়াকুব আলী (২০), নুর উদ্দিন (২২), শাহিন মিয়া (১৫), মামুন মিয়া (১৯), খালেদ মিয়া (২৬), জাকির মিয়া (৩০), ফারুক মিয়া (৩২), আব্দুর রহিম (৪৫), আব্দুল হান্নান (৪৮), আবুল হোসেন (২২), রজব আলী (৫০), আব্দুল বারি মেম্বার (৫০), সিরাজুল ইসলাম চৌধুরী (৪৪), আলী হোসেন (৩২), নুরুল আমিন (২৬), শেখ মিজান মিয়া (১৯), আব্দুল আলীম (৫৫) ও আশিক মিয়া (৩০)। এরা সবাই গুনই গ্রামের বাসিন্দা। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com