শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ৬ জুন, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে ও কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, সহ-সভাপতি মুহিনুর রহমান ওহির নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুরে শহরতলীর নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় অছাত্রদের কমিটি মানিনা মানবোনা, কালো টাকার কমিটি মানিনা মানবোনা শ্লোগানে মুখরিত হয় নবীগঞ্জ শহর। বিক্ষোভ মিছিলটি মধ্যবাজার, থানা পয়েন্ট প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সভায় মিলিত হন নেতাকর্মীরা। উক্ত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান অভিযোগ করে বলেন, কালো টাকার বিনিময় অশিক্ষিত অছাত্রদের ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আমরা এ কমিটি মানিনা। দলের দুর্দিনে যারা ত্যাগ শিকার করেছে তাদের বঞ্চিত করে নেতা নামধারী দালালরা কালো টাকার বিনিময় এ কমিটিগুলো অনুমোদন করিয়ে এনেছে। নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।
অপর বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিনুর রহমান ওহি বলেন, শেখ মুজিবের আদর্শের ত্যাগী নেতাদের কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। এর আগের কমিটি স্থগিত করার পর নতুনভাবে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি অনুমোদন দেয়ার আশ্বাস দেন অথচ ফের ছাত্রলীগের কমিটিতে মুর্খ পঞ্চম শ্রেণী পাশ ছেলেদের দিয়ে কমিটি অনুমোদন দেয়া হয়েছে আমরা এ কমিটি মানিনা। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন জেলা নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে এ কমিটি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রাফিজুল, আলামিন, কয়েস, সুজীব, এস এস দুলাল, সৌরভ, দবির, আক্তার, শিহান, অনিক, আমিরুল, ফয়সল, সুবেল, শুভ, মিজান, জাফর খা, ফয়েজ ও রাসেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com