মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে চুরি-ডাকাতির অভিযোগে গ্রেফতার ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

এমএআই সজীব ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ২টি ডাকাতি মামলার পলাতক আসামী রায়ধর গ্রামের নয়ন মিয়া (২২) এবং ৬টি ডাকাতিসহ ৭টি মামলার পলাতক আসামী উমেদনগর গ্রামের পাঠনী হাটির মৃত সঞ্জব আলীর ছেলে কামাল মিয়া (৩০)। অন্যান্য গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার মাহমুদুর রহমানের ছেলে তানভির (২২), মোহনপুর এলাকার আব্দুল হামিদের ছেলে আবু ছালেহ মান্না (২৮), উত্তর শ্যামলী এলাকার ফুল মিয়ার ছেলে রিয়াজ (২০), একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মিজানুর রহমান (৩১), আনোয়ারপুর এলাকার চান মিয়ার ছেলে শাহীন (২২), একই এলাকার রহমত আলীর ছেলে জাকির (২২), মাহমুদাবাদ এলাকার মফিজুর রহমানের ছেলে সাইফুর (২১) ও রায়হান (২৩)। রবিবার রাত ৯টা থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা বিভিন্ন চুরির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
হবিগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, রমজান মাস সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। এটি অব্যাহত থাকবে। অভিযান চালানোর জন্য দুইটি টিম গঠন করা হয়েছে। এসআই কামাল ও এসআই রাকিবুল ইসলাম টিমের নেতৃত্ব দিবেন বলে ওসি জানান।
অপরদিকে গতকাল সোমবার সকাল ১১টার দিকে যৌতুক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বড়বহুলা গ্রামের মহরম আলীর ছেলে মিজ্জত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com