শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ১২ মে, ২০১৮
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কন্টাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবনে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এরপূর্বে মরহুমের কবর জিয়ারত করা হয়। এতে মরহুমের আত্মীয়স্বজন, শহরের সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিন, এতিম, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ী সহ হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১১ মে ঢাকা পিজি হাসপাতালে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি ১০ বার পবিত্র হজ্জব্রত পালন করেন। আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া হবিগঞ্জ পৌরসভার মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছের পিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com