বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে পুলিশ পাহারায় বৃন্দাবন কলেজ ছাত্রীর বিয়ে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৪৪৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পুলিশ পাহারায় বিয়ের পিঁড়িতে বসলেন বৃন্দাবন কলেজ ছাত্রী নুরুন্নাহার রুনা। গতকাল সোমবার সকালে থানা পুলিশ রুনাকে গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের নানা বাড়ী থেকে এসকট দিয়ে চুনারুঘাটস্থ মুসলিম কমিউনিটি সেন্টারে নিয়ে যায়। বিউটি পার্লারে সাজ-গোঁজের পর দুপুর দেড়টায় তার বিয়ে সম্পন্ন হয়। ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, সপ্তাহ খানেক আগে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের ছাত্রী রুনা থানায় উপস্থিত হয়ে তার বাবা আঃ মালেক ও অন্যান্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। রুনা অভিযোগে উল্লেখ করেন, বাবা আঃ মালেককে তার মা মিনারা খাতুন বহু আগেই কোর্টের মাধ্যমে তালাক দেন। এরপর থেকে মা-মেয়ে নানা বাড়ীতে বসবাস করে আসছেন। তালাকের কপিও ওসিকে দেখানো হয়েছে। সম্প্রতি রুনার সাথে একই ইউনিয়নের ফাটাবিল গ্রামের মরহুম হুমায়ুন রশীদের পুত্র সাইদুর রহমান সায়িদের বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর থেকে এ বিয়ে ভেঙ্গে দিতে চাপ দেন বাবা আঃ মালেক। এতে তারা শংকিত হয়ে পুলিশের সাহায্য চান। এদিকে বাবা আঃ মালেক এ প্রতিনিধিকে জানান, তাকে না জানিয়ে তার স্ত্রী মিনারা খাতুন কেন মেয়েকে বিয়ে দিচ্ছেন এবং দাওয়াত নামায় কেন তার নাম লেখা হয়েছে-এ নিয়ে মোবাইলে কথা কাটাকাটি হয়। তবে তিনি বিয়ের ব্যাপারে কোন বাধা দেননি বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com