শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মে, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের বৃন্দা চিত্তা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ধানাকাটা শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে। নিহত ধান কাটা শ্রমিকরা হল কবিরপুর গ্রামের মৃত নাদু বৈষ্ণব এর ছেলে অধীর বৈষ্ণব (২৭) এবং তেলঘরি গ্রামের বীরেশ্বর বৈষ্ণব এর ছেলে বসু বৈষ্ণব (৩২)। আহত ধানকাটা শ্রমিক হল তেলঘরি গ্রামের হরিচরণ বৈষ্ণবের ছেলে কৃষ্ণধন বৈষ্ণব (৩২)।
স্থানীরা জানান, সোমবার সকালে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় বৃন্দা চিত্তা হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয় তিন শ্রমিক। এতে ঘটনাস্থলেই নিহত হয় অধীর বৈষ্ণব। গুরুতর আহত অবস্থায় বসু বৈষ্ণবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নেয়া হলে সেখানে বসু বৈষ্ণব মৃত্যু বরণ করেন। কৃষ্ণধন বৈষ্ণবকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার জানান, নিহতের প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com