শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলা ছাত্রদলের সেক্রেটারী রুবেল চৌধুরী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মে, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেফতারের পর রুবেল আহমদ চৌধুরী (৩০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর থানার পুলিশ তাকে অতিরিক্ত চীফ জডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
আজ মঙ্গলবার তার জামিন শুনানি আদালতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে সোমবার দুপুর ১২টায় আদালতে একটি মামলার হাজিরা দিয়ে বের হয়ে পুরান বাস স্ট্যান্ড এলাকা থেকে এসআই রকিবুল হাসান ও কামাল আহমেদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, রুবেল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এদিকে, তার গ্রেফতারের খবর শুনে শত শত নেতাকর্মীরা আদালতে তাকে দেখতে ছুটে যান এবং তার নিঃশর্ত মুক্তির দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com