শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ইন্ডাষ্ট্রি থেকে শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মে, ২০১৮
  • ৫৬২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মানিকপুরে তালুকদার কেমিকেল ইন্ডাষ্ট্রিতে ফিরুজ মিয়া (২৬) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ মে) দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর এলাকায় অবস্থিত তালুকদার কেমিকেলের ফ্যাক্টরি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরুজ গাইবান্ধার শাহঘাটা উপজেলার কমলপুর গ্রামের জহিরুল মিয়ার ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুপুরে ফিরুজ মিয়ার লাশ কারখানায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ যাওয়ার পুর্বেই কোম্পানীর লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের রির্পোট এলেই মৃত্যুর কারন জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com