শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ঔষধ ব্যবসায়ী বিজয় রায়ের মৃত্যুতে কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মে, ২০১৮
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মেসার্স গৌরী ফার্মেসীর স্বত্বাধিকারী বিজয় কান্তি রায় গত রবিবার বিকাল ৫.৩০ মিঃ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বৎসর। রাতেই তাকে পৌর শ্মশানে দাহ করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাহার এই অকাল মৃত্যুতে হবিগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির সভাপতি শ্যামল মোদক, সহ-সভাপতি পীযুষ চক্রবর্তী, কনকেন্দু পাল চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম নাছিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, নির্বাহী সদস্য সুধীর শীল, বিষ্ণু সূত্রধর গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com