সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ট্রাক চাপায় এক কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৪৯৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক চাপায় এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার ডুবাঐ আখঞ্জী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম মখলিছ মিয়া (৫৫)। তিনি পুটিজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত কালা ছাউধনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মখলিছ মিয়া ও একই গ্রামের মৃত জয়ধন মিয়ার পুত্র কৃষক আব্দুল কালাম (৩৫) জমি থেকে ধান কেটে এনে ঢাকা-সিলেট মহাসড়ের ডুবাঐ আখঞ্জী ফিলিং স্টেশনের সামনে জমা করছিলেন। এমন সময় সিলেটগামী একটি মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ঐ দুই কৃষককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কৃষক মখলিছ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও এ ঘটনায় ওপর কৃষক আব্দুল কালামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাহুবল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়।
এ সময় দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর ও পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া দুর্ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে দুর্ঘটনার সঠিক বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com