রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে ৫ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ৫ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার ভোররাতে মিরপুর বাজারের ব্যবসায়ী সিরাজ মিয়ার দোকানে ডাকাতির প্রস্তুতিকালে বাজারের পাহাদারসহ স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে আটক করে। তবে আটককৃতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। বাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল ভোররাতে আটক ডাকাতরা সিরাজ মিয়ার দোকানে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় বাজারের পাহারাদার দেখে আরো কয়েকজন ব্যবসায়ীকে জেগে তুলে ঘটনাস্থলে এসে তাদের আটক করেন। পরে তাদেরকে বাহুবল থানা পুলিশে সোপর্দ করা হয়। ব্যাপারে বাহুবল থানায় যোগাযোগ করা হলে তাদের সঠিক পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com