রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৮৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার লহরছপুর গ্রামে রিপা বেগম (৩৫) নামের ৪ সন্তানের জননী বিষপানে আত্মহত্য করেছে। সে ওই গ্রামের আলীজানের স্ত্রী। গতকাল রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী আলীজান কাজের উদ্দেশ্যে ভৈরব চলে যান। এক পর্যায়ের স্বামীর উপর অভিমান করে গতকাল বিকেলে রিপা বেগম বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রিপা বেগম মারা যান।
সূত্র জানায়, ১০ বছর আগে একই উপজেলার পুরানগাঁও গ্রামের দুদু মিয়ার কন্যা রিপাকে বিয়ে দেয়া হয় লহরছপুর গ্রামের সুলতান মিয়ার পুত্র আলীজানের সাথে। দাম্পত্য জীবনে তাদের দুই পুত্র ও দুই কন্যা সন্তান জন্মগ্রহণ করে। অভাব অনটনের সংসারে প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হতো। গতকাল রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর আলীজান কাজের জন্য ভৈরব চলে যায়। বিকেলে রিপা বিষপান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com