বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পাগলা শিয়ালের কামড়ে ৮ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ১৫ মার্চ, ২০১৪
  • ৫৭১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পাগলা শিয়ালের কামড়ে আট জন আহত হয়েছে। আহতদের প্রথমে মাধবপুর ও পরে বি-বাড়ীয়া ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অবশেষে পাগলা শিয়াল দু’টিকে এলাকাবাসী মেরে ফেলতে বাধ্য হয়েছে। গতকাল চৌমুহনী ইউনিয়নের মনোহনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে-গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে ২টি পাগলা শিয়াল উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনহোরপুর গ্রামে আক্রমণ চালায়। এ সময় শিয়াল দুটি বাড়ীতে ও ঘরে ঢুুকে আক্কাছ আলী (৫৫) তার ছেলে রিপন মিয়া (৩০), আবেদ আলী (৬৫), লেজুয়ারা বেগম (৫৫), নাসির মিয়া (৮), মুক্তার হোসেন (২০) ও বিপুল সূত্রধর (৩৫) সহ ৮ জনকে কামড়িয়ে আহত করে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে এলাকাবাসী একত্রিত হয়ে শিয়াল দু’টিকে মেরে ফেলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com