রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৬৫ লাখ টাকা ব্যয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির। মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বীয়ানকে সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় হবিগঞ্জ-লাখাইয়ে তার ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন আগামীতেও এডঃ আবু জাহির এমপিকে নির্বাচিত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষকবৃন্দ ও এলাকার মুরুব্বীয়ানসহ সর্বস্তরের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com