শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের পোদ্দার বাড়ি এলাকায় বিদেশে পাঠানোর কথা বলে যুবতীকে ধর্ষণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকায় বিদেশে পাঠানোর কথা বলে এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই যুবতীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পোদ্দার বাড়ি বহুলা এলাকার।
হাসপাতালে ভর্তি ওই যুবতী জানায়, ৫ বছর আগে তাকে বিয়ে দেয়া হয় বানিয়াচং উপজেলা সদরের ইনাতখানি মহল্লার ইসমাইলের সাথে। সম্প্রতি তাদের মাঝে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে সে তার পিত্রালয়ে বসবাস করে। একই এলাকার জমির আলী নামের এক ব্যক্তি তাকে সৌদি আরবে পাঠানোর কথা বলে সখ্যতা গড়ে তুলে। গত রবিবার সন্ধ্যায় জমির আলী বিদেশ যাবার বিষয়ে আলাপ করার জন্য তার সাথে দেখা করতে বলে ওই যুবতীকে। তার কথামতো ওই যুবতী জমির আলীর সাথে দেখা করতে বাইপাস পোদ্দার বাড়ি সড়কে যায়। এক পর্যায়ে জমির আলী ওই যুবতীকে সিএনজিতে তুলে ভাদৈ এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গতকাল সোমবার ভোরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বিকেলে তার জ্ঞান ফিরে আসলে যুবতী সাংবাদিকদের এ তথ্য জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com