শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাট ব্যবসায়ী নেতা আকল মিয়া হত্যাকান্ড ॥ সুষ্ঠ বিচারের দাবীতে সর্বস্তরের জনসাধারনের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৬৪৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবীতে সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে ব্যক্সের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সালাম তালুকদারের সভাপতিত্বে ও ব্যকস সদস্য সাজিদুল ইসলামের পরিচালনায় এতে মুল প্রবন্ধ তুলে ধরেন ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুদ। বক্তব্য রাখেন-চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, আহম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সদর ইউপির চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, বিশিষ্ট মুরুব্বী ছুরুক আলী মীর, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আউয়াল, প্রিন্সিপাল এ কে আফছার আহাম্মদ তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সেক্রেটারী বিদ্যুৎ পাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এডঃ আঃ শহিদ, যুগ্ম সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, পৌর কাউন্সিলর মরতুজ আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সাইফুল আলম রুবেল, মাওঃ জহুর আলী, মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, হবিগঞ্জ ব্যকস সভাপতি আলহাজ্ব শামছুল হুদা, বাহুবলে ব্যকস সভাপতি এমএম জলিল, ঐক্য পরিষদের সভাপতি কাদির সরকার, সেক্রেটারী মিজানুর রহমান সেলিম, কুদ্দুছ মিয়া মাষ্টার, হাজী মীর হোসেন, আবুল মহালদার, হাজী ছমির হোসেন, আলহাজ্ব আতাহার আলী, আলহাজ্ব রেজাউল করিম মাসুক, আবুল মহালদার, আজগর আলী, হাজী আকরব হোসেন, হাজী দানিছ মিয়া, হাজী আছান উল্লাহ, আবুল কালাম, নাছির উদ্দিন, শফিউল আলম জুয়েল, জাকির হোসেন, মরহুমের পুত্র নাজমুল ইসলাম বকুল প্রমুখ। বক্তারা আগামী ৭দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। অন্যত্র ব্যক্সের উদ্যোগে লাগাতার কর্মসুচী পালন করা হবে। সভায় গনস্বাক্ষর কর্মসূচী উদ্যোগ, ১৭ মার্চ পরামর্শ সভা ও ২০ মার্চ প্রতিবাদ সভার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে বিকালে বাল্লারোড স্পোটিং কাবসহ গ্রামবাসীরে উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com