বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটের কালেঙ্গা বন থেকে গাছ পাচারকালে ৪ লাখ টাকার সেগুন ও ট্রাকসহ ৪ চোরাকারবারী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বন থেকে গাছ পাচারকালে ৪লাখ টাকার সেগুন কাঠ ভর্তি ট্রাকসহ ৪ চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-চুনারঘাট উপজেলার রানীগাও গ্রামের আব্দুছ ছামাদের পুত্র আব্দুছ ছালাম (৩৫), একই এলাকার হাজী আব্দুর রশিদের ছেলে ফুল মিয়া (৪০) ও নুর হোসেনের পুত্র কামাল মিয়া (৩০)। গতকাল সকালে চুনারুঘাটের পীরেরগাও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বনাঞ্চল থেকে গাছ কেটে পাচারকারীরা ট্রাকযোগে পাচারের উদ্দেশ্যে রানীগাও থেকে সাটিয়াজুরি সড়ক দিয়ে রওয়ানা দেয়। পথিমধ্যে পীরেরগাও এলাকায় পৌছুলে চুনারুঘাট থানার এস আই আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ট্রাকের গতিরোধ করে উল্লেখিত ৩ জনকে গ্রেফতার করে। তবে ট্রাক চালক আবু বকর পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ পাচারকাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্টো-ঢ-১১-৩৯১৩) ও পাচারকারীদের থানায় নিয়ে আসে। বিকেল ৪টায়  চুনারুঘাট থানার এস আই কবিরুল ইসলাম বাদি হয়ে গাছ পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী বলেন, পাচারকালে ৩ চোরাকারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com