রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৮৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে কলেজের ছাত্র মিলনায়তনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এসকে ফরাস উদ্দীন আহমেদ শরীফী।
ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম খানের সঞ্চালনায়
অনুষ্ঠিত মিলাদ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মিলাদ পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মঈন উদ্দিন। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র মোঃ আলাল মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোঃ আব্দুল মজিদ পিরিজপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফেজ মুফতি মাওলানা মোঃ তাহের উদ্দীন, গভর্নিং বডির সদস্য মোঃ আবুল ফজল চৌধুরী, সাবেক সদস্য রাখাল দাস প্রমূখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ রাফিউল হক, মোঃ লতিফ হোসেন, কলেজ মসজিদের ইমাম মুখলিছুর রহমান। অনুষ্ঠানে বক্তারা মিলাদের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশেষ আলোচনা করেন। অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীরা হামদ ও নাত পারিবেশন করে। মিলাদ উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মাওলানা আব্দুল মজিদ মোনাজাত পরিচালনা করেন এবং কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডিসহ কলেজের সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্যদিয়ে মিলাদ অনুষ্ঠানের সমাপ্তি হয়। এছাড়াও মিলাদ মাহফিলের দায়িত্বে ছিলেন কমিটির সদস্য প্রভাষক মোঃ ফিরোজ মিয়া ও প্রভাষক মোঃ শাহ আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com