বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে বিনামূল্যে হবিগঞ্জ পৌরসভার সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৬৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বুধবার সকালে পৌরভবনের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেশিনগুলো মহিলাদের কাছে হস্তান্তর করা হয়। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের জেন্ডার এ্যাকশান প্ল্যান এর আওতায় হবিগঞ্জ পৌরসভা নিজস্ব অর্থায়নে এ সেলাই মেশিন বিতরণ কর্মসূচী পালন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন একটি সেলাই মেশিনের খরিদ মূল্য যত কমই হোক না কেন, একটি পরিবার স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এর মূল্য অপরিসীম। তিনি বিভিন্ন দৃষ্টন্ত তুলে ধরে বলেন মহিলারা এ সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করতে পারলে পৌরসভার এ প্রচেষ্টা সফল ও স্বার্থক হবে। মেয়র বলেন ইউজিপ-৩ এর শর্তাবলীর মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে হবিগঞ্জ পৌরসভা ব্যাপক কর্মসূচী পালন করছে। তিনি বলেন এ সকল কর্মসূচীর কারনেই হবিগঞ্জ পৌরসভা ইউজিপ-৩ এর দ্বিতীয় ধাপে উন্নীত হয়ে ব্যাপক উন্নয়ন কাজ পরিচালনা করছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, খালেদা জুয়েল, অর্পনা পাল, সাংবাদিক মোহাম্মদ নাহিজ, ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, সাংবাদিকবৃন্দ ও পৌরসভার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা। পরে মেয়র ১৮টি পরিবারের মধ্যে ১৮টি সেলাই মেশিন বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com