বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা ॥ ১৪ মার্চের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নায়ক শাকিব খানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আগামী ১৪ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পা জাহান এ নির্দেশ দেন। এ নিয়ে ৪ বার প্রতিবেদন দেয়ার নির্দেশ জারী করা হয়েছে। এদিকে মামলার বাদী বানিয়াচং এর ইজাজুল মিয়া জানান- “তদন্তকারী কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে সময় কর্তন করছেন। এখন শুনা যাচ্ছে মামলার ১ নম্বর আসামী শাকিব খানকেই না কি বাদ দিয়ে প্রতিবেদন দাখিলের পায়তারা করা হচ্ছে”। এব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট এম এ মজিদ জানান- শাকিব খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রতারণা ও মানহানির মামলা। এটি একটি ডকুমেন্টারী এভিডেন্স বেইজ মামলা। প্রতিবেদন দাখিল করতে বিলম্ব হওয়া দুঃখজনক। মামলার আসামীর তালিকা থেকে নায়ক শাকিব খানকে বাদ দেয়ার কোনো সুযোগ নাই।
জানা যায় রাজনীতি সিনেমায় নায়ক শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে উদ্দ্যেশ্য করে একটি মোবাইল নাম্বার বলেন। সেই মোবাইল নাম্বারের মালিক হবিগঞ্জের বানিয়াচং এর ইজাজুল মিয়া। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে নায়ক শাকিব খান ভেবে অনবরত ফোন আসতে থাকে ইজাজুল মিয়ার নাম্বারে। অতিষ্ট ইজাজুল মিয়া থানায় জিডি করেন। এক পর্যায়ে গত ২৯ অক্টোবর তারিখে নায়ক শাকিব খান, রাজনীতি সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক আহমেদ এর বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন ইজাজুল মিয়া। ম্যাজিষ্ট্রেট সম্পা জাহান হবিগঞ্জের ডিবির ওসিকে তদন্তের নির্দেশ দেন। এর পর গত ১৮ ডিসেম্বর, ৭ ফেব্র“য়ারী, ২৫ ফেব্র“য়ারী তিনটি তারিখেও প্রতিবেদন দাখিল করা হয়নি। গত ২৫ ফেব্র“য়ারী তারিখে আদালত পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে বিলম্বের কারণ ব্যাখ্যাসহ প্রতিবেদন দিতে ডিবির ওসিকে নির্দেশ দেন। ৭কার্য দিবস অতিবাহিত হওয়ার পরও প্রতিবেদন দাখিল করা হয়নি। এবার ১৪ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com