রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে বালুবাহী ট্রাক্টর ও যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে দুইজন আহত

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে বেপরোয়া বালুবাহী ট্রাক্টর ও যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, সিএনজি যাত্রী শহরতলীর আলমপুর গ্রামের মৃত মহরম মিয়ার ছেলে শিশু মিয়া (৬০) ও একই গ্রামের রশিদ মিয়ার ছেলে জসিম মিয়াকে (২৫)। তাদের মধ্যে শিশু মিয়াকে সিলেট মেডিকেল ও জসিমকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজি শায়েস্তানগরে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে দু’জন আহত হন।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটির একাধিক সভায় দিনের বেলা বালু বোঝাই ট্রাক এবং ট্রাক্টর শহরে ঢোকার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু প্রশাসনের লোকজনের সামনেই দিনের বেলা নিষেধাজ্ঞা অমান্য করে শহরে বালু বোঝাই ট্রাক এবং ট্রাক্টর চলাচল করছে। এতে ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি চলাচলরত লোকজনতে ভীতিকর পরিস্থিতির শিকার হতে হয়। এ ব্যাপারে হবিগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর স্নেহাংশু বিকাশ সরকার বলেন, প্রতিদিনই এসব ট্রাক এবং ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com